Saturday, April 4, 2026

ত্রাণ কোথায়? হিসেব চেয়ে সিপিএম কাউন্সিলরকে ঘিরে প্রবল বিক্ষোভ

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। আর এই সঙ্কটকালে যাতে কোনও মানুষের খাদ্যাভাব না হয়, সে কারণে সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে রেশন ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু নিজেদের পাওনা ত্রাণটুকু থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। আজ, রবিবার এমনই গুরুতর অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলরের বিরুদ্ধে।

ত্রাণের চাল জনসাধারণকে না দিয়ে, তা নাকি এলাকায় বেছে বেছে তাঁর দলের লোকেদের দেওয়ার অভিযোগ উঠেছে সিপিএম কাউন্সিলর বিলাস হালদারের বিরুদ্ধে। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।

ওই অঞ্চলে সিপিএম কাউন্সিলরের অফিস ও দলীয় কার্যালয়ে ঘেরাও করল জনসাধারণ। বিক্ষোভকারীদের বক্তব্য, যতক্ষণ না কাউন্সিলর বিলাস হালদার তার বরাদ্দের হিসাব দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই ঘেরাও চলবে। তাঁদের আরও দাবি, আগে বরাদ্দ চালের হিসাব কাউন্সিলরকে দিতে হবে। খবর পেয়ে, ঘটনাস্থলে যান মহেশতলা থানার পুলিশ।

এ প্রসঙ্গে সিপিএম কাউন্সিলর বিলাস হালদার সঠিক কোনও প্রমাণ দিতে পারেননি। তাঁর বক্তব্য, তিনি যতটা চাল পেয়েছেন তা বিভিন্ন বুথে গরিব মানুষদের ভাগ করে দিয়েছেন। কিন্তু মানুষ তা মানতে নারাজ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...