Friday, April 3, 2026

ভিডিও বার্তায় রাজ্যপাল বললেন, কালোবাজারিতে রেশন ব্যবস্থা সঙ্কটে

Date:

Share post:

আবার ট্যুইটারে মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজ্যের রেশন ব্যবস্থাকে সঙ্কটজনক বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একদিকে রেশন ব্যবস্থা নিয়ে কটাক্ষ রাজ্যের সাংবিধানিক প্রধানের, অন্যদিকে বিরোধী দলগুলি সম্বন্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের অনুরোধ। রাজ্যপাল রয়েছেন নিজের মেজাজেই।

লক্ষ্যণীয় বিষয় হলো, এদিন রাজ্যপাল ভিডিও বার্তা ট্যুইট করেন। সেখানে তিনি বলছেন, রাজ্যের রেশন ব্যবস্থা সঙ্কটজনক। কেন্দ্রের প্রকল্পে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ নেই। কেন্দ্রের পাঠানো চাল গরিবদের হাতে তুলে দেওয়া হোক। ধনকড়ের অভিযোগ, কেন্দ্রের পাঠানোর চাল নিয়ে কালোবাজারি হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি। স্বাস্থ্যকর্মীদের সাধুবাদ জানিয়ে রাজ্যপাল বলেন, স্বাস্থ্য ব্যবস্থারও দ্রুত উন্নতি দরকার। বিরোধীরা শকুনের দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকিয়ে রয়েছেন, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যও অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে রাজ্যপাল ভিডিও বার্তায় বলেন। নিশ্চিতভাবে রাজ্য-রাজ্যপাল তরজা স্তিমিত নয়, ক্রমশ বেড়ে চলেছে।

দেখুন কী বললেন রাজ্যপাল…

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...