Wednesday, March 25, 2026

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের চেষ্টা নাতির বয়সী যুবকের! তারপর?

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখতে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। আর সেই সুযোগেই কু-কর্ম করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের চেষ্টা নাতির বয়সী ওই যুবকের! এমন বর্বরোচিত ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানা এলাকার লালবাটি গেটের। অভিযুক্ত যুবক সুজন মাঝি। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

স্থানীয় বাসিন্দাদের কাছে জানা গিয়েছে, লালবাটি গেটের কাছে এক বাড়িতে বৃদ্ধা একা থাকেন। পরিবারে আর কেউ নেই তার। ভিক্ষাবৃত্তি করে কোনওরকম দিনগুজরান হয় তাঁর। কিছুটা মানসিক ভারসাম্যহীন তিনি।

লকডাউনের ফলে সবটাই এখন বন্ধ। দুপুরে বাড়ির মধ্যে একা বসেছিলেন বৃদ্ধা। সেই সুযোগে স্থানীয় ওই যুবক সুজন মাঝি চুপি চুপি বাড়ির মধ্যে ঢুকে বৃদ্ধাকে জোর করে মুখ চেপে ধর্ষণ করার চেষ্টা করে। ওই যুবকের বিরুদ্ধে এমনটাই বৃদ্ধার অভিযোগ ।

জানা গিয়েছে, বাড়ির পাশে থেকে যাওয়ার পথে একটি বাচ্চা মেয়ে এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...