Friday, June 19, 2026

কলিং বেল: সুসংবাদ এল কি?

Date:

Share post:

লকডাউনের বেশ কিছুদিন আগে থেকেই শুটিং বন্ধ টলিপাড়ায়। কিন্তু তা বলে সৃজনশীল মানুষদের চিন্তা তো আর লকডাউনে বাধা পড়ে না। সেই কারণে বিভিন্ন ছবি তৈরি হচ্ছে বাংলায়। সব ফিল্মই অভিনেতারা যে যাঁর নিজের বাড়িতে বসেই শুট করছেন। তারপর এডিট টেবিলে সে ছবি জুড়ে তৈরি হচ্ছে একটা সম্পূর্ণ গল্প। তেমনই প্রচেষ্টা ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ত্বরিতা চট্টোপাধ্যায়ের। লকডাউনে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন অনেকেই। ভিন রাজ্যে বা ভিন দেশে থাকা প্রিয়জনদের জন্য আকুল ঘরের মানুষ। আবার যাঁরা সব ছেড়ে দূরে পড়ে আছেন, তাঁরাও বাড়ি ফেরার জন্য ব্যাকুল। তেমনই এক দম্পতিকে নিয়ে ছবি ‘কলিং বেল’। কর্মসূত্রে স্বামী আটকে পড়ে আছেন ভিন দেশে। আর স্ত্রী কলকাতায়। বিদেশ থেকে আসা শেষ বিমানে বাড়ি ফিরতে পারেন স্বামী। এরমধ্যে ‘কলিং বেল’। আর এই কলিং বেল-এই চমক। সৌরভ আর ত্বরিতরা যৌথ উদ্যোগে তৈরি এই ছবিটি ইতিমধ্যে ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। ভাবনাটা ত্বরিতার। কিন্তু পুরো বিষয়টা সৌরভ-ত্বরিতা দুজনে মিলেই সামলেছে। যে যার বাড়ি থেকে শুট করে মোবাইলেই এডিট করেছেন। তাঁদের সাবলীল অভিনয় ছবিটিকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।

বাস্তবেও এই দুই টেলি তারকার এখন বিরহ যন্ত্রনা। এবছর শেষেই চারহাত এক হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের জেরে সেটা যে কী হবে, তা প্রজাপতি ব্রহ্মাই জানেন! তবে তাঁদের তৈরি ছবিটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...