Friday, June 19, 2026

কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ কর্নেল-মেজর সহ ৫, নিহত ২ জঙ্গি

Date:

Share post:

করোনা আবহে জঙ্গিদের সঙ্গে লড়াই ভারতীয় জওয়ানদের। শহিদ কর্নেল-মেজর সহ বহু ভারতীয় জওয়ান। রবিবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন রাষ্ট্রীয় রাইফেলসের এক মেজর ও দুই জওয়ান আর জম্মু ও কাশ্মীর পুলিশের এক কর্মী। পালটা গুলিতে খতম হয়েছে দুই জঙ্গিও।

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে জানা যায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দেওয়ারার চাঙ্গিমুল্লা গ্রামের এক বাসিন্দার বাড়িতে লুকিয়ে রয়েছে দু’জন জঙ্গি। এমনকী তাঁদের পণবন্দি করে রেখেছে বলে খবর পাওয়া যায়। ২১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে। শনিবার গভীর রাতে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেন তাঁরা।

হঠাৎই বাড়ির ভিতর থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শহিদ হন রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল আশুতোষ শর্মা, একজন মেজর এবং দুই জওয়ান আর জম্মু ও কাশ্মীর পুলিশের একজন এসআই। জওয়ানদের পালটা গুলিতে নিহত হয় ওই দুই জঙ্গিও। এরপর ওই বাড়ি থেকে পণবন্দিদের উদ্ধার করা হয়।

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...