Sunday, June 7, 2026

লকডাউন ভেঙে মদের দোকানে লম্বা লাইন! তবে হতাশ হয়েই বাড়ি ফিরলেন সুরা প্রেমীরা

Date:

Share post:

সোমবার সকাল ১০টা থেকেই খুলে যাবে মদের দোকান, এমন খবর চাউর হতেই শহরের দোকানগুলিতে উপচে পড়ল ভিড়। ভোর থেকেই দোকান চত্বরে ইট পেতে লাইন রাখতে দেখা গেল সুরা প্রেমীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় সামলাতে হিমশিম অবস্থা পুলিশের। করোনা আতঙ্ককে উপেক্ষা করে মদের জন্য কোথাও কোথাও ভেঙে গিয়েছে লকডাউন। এক বোতল মদের জন্য সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই সুরা প্রেমীদের ফিরতে হলো বাড়ি। বেলা গড়িয়ে দুপুর, কিন্তু খুললো না মদের দোকান। জানা যাচ্ছে, পুলিশ অন্য সব কাজ ছেড়ে এতগুলি দোকানে নিরাপত্তা দিতে সক্ষম নয়। তাই আইন-শৃঙ্খলা ভাঙতে পারে। ফলে নিজেদের ঝুঁকি নিয়ে দোকান খোলেনি মালিকরা।

শহরের সর্বত্র প্রায় একই ছবি। তবে সব রেকর্ড ভেঙে দিয়েছে কালীঘাট ফায়ার ব্রিগেড সংলগ্ন একটি ওয়াইন শপ চত্বরে। দোকানের সামনে থেকে কালীঘাট ব্রিজ পর্যন্ত হাজারখানেক মানুষের লাইন! সমাজের বিভিন্ন স্তরের মানুষকেই দেখা গিয়েছে লাইন দিতে।

সেই লাইন লকডাউনের নিয়ম ভেঙে ক্রমশ বাড়তে থাকে। বাধ্য বয়ে শেষমেশ আসরে নামে কালীঘাট থানার পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জও করে পুলিশ।

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...