Sunday, June 7, 2026

মহারাষ্ট্র, গুজরাতকে ছাপিয়ে দিল্লিতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৭

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের জেরে আতঙ্কিত সারা বিশ্ব। এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেশি আমেরিকায়। তবে ভারতে মহারাষ্ট্র এবং গুজরাতের পর কোভিড ১৯ বেশি প্রভাব ফেলেছে দিল্লিতে। রাজধানীতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৭ জন। পরিসংখ্যান অনুসারে, দিল্লিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪৫৪৯। রবিবার নতুন করে সংক্রমণে কারও মৃত্যু হয়নি।

সূত্রের খবর, এখনও পর্যন্ত করোনা সংক্রমণে দিল্লিতে মৃত্যু হয়েছে ৬৪ জনের। সুস্থ হয়ে ওঠার সংখ্যা মোট ১৩৬২ জন। করোনা পজেটিভের সংখ্যা ৩১২৩।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬৯,৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, “হাসপাতাল ও টেস্টিং কিটের হিসেবে আমরা তৈরি আছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি সব কন্টেইনমেন্ট এলাকাগুলি সিল করা থাক। বাকি এলাকাগুলিকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হোক। জোড়-বিজোড় নীতিতে দোকান খোলা যেতে পারে। এমনকী লকডাউন পুরো তুলে নেওয়ার পরেও যদি কিছু সংক্রমণ হয়, তা ভালভাবে সামলাতে আমরা তৈরি।”

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...