Wednesday, March 18, 2026

এমফিল ও পিএইচডির মৌখিক পরীক্ষা হবে অনলাইনে: ইউজিসি

Date:

Share post:

করোনা আবহে বন্ধ রয়েছে কলেজ, বিশ্ববিদ্যালয়। এমফিল ও পিএইচডির মৌখিক পরীক্ষা সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এক বিজ্ঞপ্তিতে

ইউজিসি জানিয়েছে, এমফিল ও পিএইচডির মৌখিক পরীক্ষা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিতে হবে। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে।

ওই ইউজিসি জানিয়েছে, “বিশ্ববিদ্যালয়গুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমফিল ও পিএইচডির মৌখিক পরীক্ষা নিতে পারে। এক্ষেত্রে তারা গুগল, স্কাইপ, মাইক্রোসফট টেকনোলজি ও অন্যান্য বিশ্বাসযোগ্য মাধ্যম ব্যবহার করতে পারে। মৌখিক নেওয়ার সময় রিসার্চ অ্যাডভাইজরি কমিটির সদস্যরা, সংশ্লিষ্ট বিভাগের সব অধ্যাপক, গবেষণার সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রীরা এবং যাঁরা পরীক্ষা নিচ্ছেন সেই বিশেষজ্ঞরা সবাই উপস্থিত থাকতে পারেন। এই পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ড করতে হবে। পাশাপাশি, পরীক্ষা চলাকালীন কারা উপস্থিত রয়েছেন তাও রেকর্ড করে রাখতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে।”

ইউজিসি জানিয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায়, এমফিল বা পিএইচডি ছাত্রের গবেষণার পেপার জমা দেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। তাঁদের অতিরিক্ত ছ’মাস সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তাঁদের থিসিস অথবা ডিজার্টেশন পেপার জমা দিতে হবে।

spot_img

Related articles

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...