Saturday, April 4, 2026

করোনার জেরে বৃদ্ধি পাবে নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ!

Date:

Share post:

করোনার জেরে দেশের ব্যাঙ্কিং ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা আরও বাড়তে পারে। এমনই আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের ধারণা, চলতি আর্থিক বছরের শেষে নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পাবে ১৮ থেকে ২০ শতাংশ। যার মধ্যে ২০ থেকে ২৫ শতাংশ ঋণ অনাদায়ী হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী
ব্যাঙ্কিং ক্ষেত্রে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ ছিল ৯.‌৩৫ লক্ষ কোটি টাকা। এদিকে এনপিএ বৃদ্ধির ফলে করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক উন্নতির পথে বাধা হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...