Saturday, April 4, 2026

গুগল ম্যাপের সাহায্যে পথ খুঁজে বাড়ি ফিরলেন দুই তরুণ

Date:

Share post:

সঙ্গী বলতে সাইকেল আর গুগল ম্যাপ। করোনা আতঙ্কে বাড়ি ফিরতে এই দুইকেই পাশে পেয়েছিলেন বিশ্বজিৎ পাল ও অচিন্ত্য পাল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে সাইকেল চালিয়ে ১২০০ কিলোমিটার পথ পেরিয়েছেন বছর কুড়ির দুই তরুণ। বাড়ি ফিরে আপাতত গৃহ পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা।

চলতি বছর জানুয়ারি মাসে ঠিকাদারি সংস্থার মাধ্যমে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি মেসে রাঁধুনির কাজ পান ওই দুই তরুণ। আদতে আমরুল পঞ্চায়েতের পাটরাই গ্রামের বাসিন্দা তাঁরা। এরপরই ধীরে ধীরে দেশে শুরু হয় করোনা আতঙ্ক। এদিকে হাতের টাকাও ফুরিয়ে আসছিল। তাই সাইকেলে চেপে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা।

গত ১৩ এপ্রিল গাজিয়াবাদ থেকে রওনা দিয়েছিলেন দুই বন্ধু। ইন্দাস পৌঁছন ২৪ এপ্রিল। ফোনে ১২০০ কিলোমিটার যাত্রাপথের অভিজ্ঞতা শোনান দুই তরুণ। তাঁরা জানান, “কাজে যোগ দেওয়ার পরেই আমরা সাইকেল কিনেছিলাম। করোনা আতঙ্ক শুরু হওয়ার পর সবাই বাড়ি চলে যেতে শুরু করে। ঠিকাদারকে বারবার ফোন করেও কোনও সুরাহা মেলেনি। এক মাসের বেতন পেয়েছিলাম। মাত্র ৫০০ টাকা হাতে ছিল। তাই ঠিক করলাম সাইকেল আর গুগল ম্যাপের উপর নির্ভর করেই বাড়ি ফিরব।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...