Wednesday, March 18, 2026

দুই ভাইয়ের বউ বদল !তাজ্জব প্রতিবেশীরা

Date:

Share post:

অনেক কিছু বদলাতে দেখেছেন কিন্তু বউ বদল দুই ভাই এই বউ বদলএর কথা শুনেছেন কখনও? হ্যাঁ, এমনই কাণ্ড ঘটল সরিষাবাড়ি পুরসভায় আরামনগর এলাকায়। যা দেখে আশপাশের সবাই রীতিমতো তাজ্জব বনে গিয়েছে। কিন্তু কেন করলো দুই ভাই এই বউ বদল?নেপথ্যের কাহিনী আরও চমকপ্রদ ।
স্থানীয় ও পরিবারিক সুত্রে জানা গিয়েছে, আব্দুল ওয়ারেছ আলীর পুত্র মজনু মিয়া ও ইউসুফ আলী। বড় ছেলে মজনু মিয়ার সঙ্গে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী সালমা বেগমের বিয়ে হয়।
তার কিছু দিন পর ছোট ছেলে ইউসুফ আলীর সঙ্গে নাছিমা আক্তারের বিয়ে হয়। গত এক মাস আগে বড় ভাই মজনু মিয়া তার স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ভাইয়ের স্ত্রী নাছিমাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। বর্তমানে তারা নারায়গঞ্জে বসবাস করছে বলে জানা গিয়েছে।
শেষপর্যন্ত ছোট ভাই ইউসুফ আলী এবং বড় ভাইয়ের স্ত্রী সালমা বেগম বিয়ে করে বাড়িঘর ছেড়ে ঢাকায় আশ্রয় নেন। বিষয়টি প্রথম দিকে কেউ না জানলেও, এখন জানাজানি হওয়ায় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে পুরো পরিবারকে।
গত কয়েকদিন ধরে এলাকাবাসী বউ বদলের ঘটনা দেখতে বাড়িতে ভিড় করছেন।
দুই ভাইয়ের মা মনোয়ারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে নেন। তিনি বলেন, আমার বড় ছেলে মজনু মিয়া তার বিবাহীতা স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ছেলে ইউসুফ আলীর স্ত্রী নাছিমাকে গোপনে বিয়ে করে পালিয়েছিল।
পরে ছোট ছেলে ইউসুফ আলী তার বড় ভাই মজনু মিয়ার স্ত্রী সালমাকে বিয়ে করে ঘর সংসার করছে। এ নিয়ে আমরা দুজন চিন্তায় আছি। সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারছি না।
সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান বলেছেন, এধরনের ঘটনা বেনজির ।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...