Friday, June 19, 2026

নেই জনধন অ্যাকাউন্ট, ১৫ ঘণ্টা হেঁটে ব্যাঙ্কে পৌঁছে হতাশ প্রৌঢ়া

Date:

Share post:

জনধন প্রকল্পে দ্বিতীয় দফায় টাকা দিচ্ছে কেন্দ্র। সেই টাকা তুলতে আগ্রা থেকে ফিরোজাবাদ পাড়ি দেন রাধা দেবী। মেরুদন্ডের কঠিন অসুখ নিয়েও পায়ে হেঁটে ৩০ কিলোমিটার পথ পেরোন তিনি।

অসুস্থ শরীরে আর কাজ করতে পারেন না। বন্ধ রোজগার। বাড়িতে খাবার ফুরিয়েছে। জনধন অ্যাকাউন্টের ৫০০ টাকা তুলতে পারলে কয়েক দিন দু’মুঠো জুটবে। সেই ভাবনা থেকেই ১৫ ঘণ্টা হেঁটে ৩০ কিমি দূরের ব্যাঙ্কে পৌঁছান তিনি। কিন্তু ফিরোজাবাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় পৌঁছে জানতে পারলেন জনধন যোজনায় কোনও অ্যাকাউন্টই নেই। যা রয়েছে তা জিরো ব্যালান্স অ্যাকাউন্ট।

এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন প্রৌঢ়া ৷ তাঁর অবস্থা দেখে শেষমেষ ব্যাঙ্ককর্মীরাই তাঁকে সাহায্যস্বরূপ কিছু টাকা দেন ৷ সেই টাকা নিয়েই হতাশ প্রৌঢ়া আবার ৩০ কিমি হেঁটে বাড়ি ফেরেন।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...