Friday, June 19, 2026

ষড়যন্ত্র! আয়কর দফতরের আগুনে পুড়ে ছাই নীরব মোদি-মেহুল চোকসির ফাইল

Date:

Share post:

ষড়যন্ত্র না কি দুর্ঘটনা? কারণ যাই হোক, মুম্বইয়ের আয়কর দফতর ভবনের অগ্নিকাণ্ডে ভস্মিভূত নীরব মোদি, মেহুল চোকসির ফাইল। লকডাউনেই গত শুক্রবার আগুন লাগে মুম্বইয়ের আয়কর দফতরে। শনিবার সকালে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। তার মধ্যেই ছিল অভিযুক্ত নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোকসির ফাইল।

তবে এই অগ্নিকাণ্ড কোনও আচমকা ঘটনা নয়, বরং পুরোটাই পরিকল্পনা মাফিক বলে অভিযোগ আয়কর দফতরের আধিকারিকদের।
লকডাউনের কারণে বেশ কয়েকদিন ধরেই বন্ধ ব্যালার্ড এস্টেটের সিন্ধিয়া হাউসের আয়কর দফতর। আর সেই সুযোগেই গত শুক্রবার আগুন লাগানো হয় বলে অভিযোগ। দাহ্য বস্তু বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলবাহিনীকে। অবশেষে শনিবার পরিস্থিতি স্বাভাবিক হলে আধিকারিকরা দেখেন নীরব মোদি এবং মেহুল চোকসির ফাইল সহ আর কয়েকজন ব্যবসায়ী তথ্যপ্রমাণ পুড়ে ছাই । এসার গ্রুপের নামও রয়েছে তালিকায়।
এই অগ্নিকাণ্ডে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে চিন্তার কোনও কারণ নেই বলে মত আয়কর আধিকারিকদের। কারণ, এই ফাইলের আরেকটি করে কপি রয়েছে সুরক্ষিত রয়েছে। ফলে তদন্ত বন্ধ হওয়ার কোনও আশঙ্কা নেই।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...