Monday, March 23, 2026

লকডাউনে ভিন দেশে আটকে পরা ভারতীয়দের ফেরাতে রওনা দিল নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ

Date:

Share post:

করোনা বিশ্ব মহামারিতে লকডাউনের জেরে ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে মঙ্গলবার ভোররাতে রওনা দিল নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। মূলত উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে থাকা ভারতীয়দের ফেরানো হবে এই তিন জাহাজে। প্রথম দফায় মলদ্বীপ ও সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফেরানো হবে ভারতীয়দের। ভারতীয় নৌসেনার পক্ষ থেকে আইএনএস জলস্ব, আইএনএস শার্দূল ও আইএনএস মগর নামের তিনটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। ভারতীয়দের নিয়ে এগুলি কেরালার কোচি বন্দরে এসে পৌঁছবে।

এই তিন জাহাজের মধ্যে আইএনএস মগর এবং আইএনএস শার্দূল সাদার্ন ন্যাভাল কম্যান্ডের জাহাজ। অন্যদিকে আইএনএস জলস্ব ইস্টার্ন ন্যাভাল কম্যান্ডের। প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল, উপসাগরীয় দেশ থেকে ভারতীয়দের ফেরাতে এবার যুদ্ধজাহাজ ব্যবহার করছে ভারতীয় নৌবাহিনী। প্রস্তুত রাখা হচ্ছে ১৪টি জাহাজ।

যে সব ভারতীয় এখন দেশে ফিরতে চাইছেন তাঁদের ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই অপারেশনে যাতে নৌবাহিনীর সদস্যরা কোভিড-১৯ আক্রান্ত না হন সেদিকেও নজর দেওয়া হচ্ছে। দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ ও বিদেশমন্ত্রক গোটা বিষয়টি তত্ত্বাবধান করছে।

Related articles

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...