Saturday, June 20, 2026

আমলা নয়, কলকাতা পুরসভার প্রশাসক হতে চলেছে বিদায়ী বোর্ডের পদাধিকারীরাই

Date:

Share post:

কোনও সরকারি আমলা নয়, কলকাতা পুরসভার প্রশাসক পদে আনা হচ্ছে শাসক দলের কাউকে৷ এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পুরসভার মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদরা অথবা পুরসভার চেয়ারপার্সন৷

আগামী ৭ মে কলকাতার বর্তমান পুরসভার মেয়াদ শেষ হচ্ছে তার আগে আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার রাজ্যের পুর দফতর প্রশাসক পদের নাম ঘোষণা করতে পারে৷ বিদায়ী বোর্ডের মেয়র-ও প্রশাসক হতে পারেন৷ কলকাতা পুর আইনের ৬৩৪ নম্বর ধারাকে কাজে লাগিয়ে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর৷ তবে এক্ষেত্রে একজন প্রশাসক নয়, ঘোষণা হতে পারে প্রশাসকমণ্ডলী-ও৷

করোনা-মোকাবিলায় কলকাতার ওয়ার্ডগুলিতে কাউন্সিলররা দীর্ঘদিন ধরেই কাজ চালিয়ে যাচ্ছেন৷ এই পরিস্থিতিতে পুর বোর্ডের মাথায় কোনও আমলা বসালে এই কাজে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছে পুর দফতর৷ সে কারনেই বর্তমান বোর্ডের পদাধিকারীদের মধ্য থেকেই এক বা একাধিক সদস্যের প্রশাসকমণ্ডলী
হতে চলেছে৷ তবে পুর দফতর এমন সিদ্ধান্ত নিলেও, তা বাস্তবায়িত হবে কি’না, তা নির্ভর করছে নবান্নের সিলমোহরের উপরই৷

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...