Saturday, June 20, 2026

রেশন দুর্নীতি-মিথ্যা মামলার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির

Date:

Share post:

লকডাউনে দেশজুড়ে অনেক কিছু বন্ধ-স্তব্ধ হলেও রাজনীতি কিন্তু বন্ধ হয়নি, থেমে যায়নি। দেশ কিংবা রাজ্য, রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। চলছে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি। আজ, মঙ্গলবার তারই অঙ্গ হিসেবে ফের বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি পালন করল রাজ্য বিজেপি।

রেশন দুর্নীতি অভিযোগ, দলীয় কর্মীদের অকারণে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করল বিজেপি। গেরুয়া শিবিরের দলীয় কর্মীরা মূলত নিজেদের বাড়িতে থেকেই এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অনেকেই আবার বিক্ষোভ দেখান এসিডও এবং বিডিও অফিসের সামনে।

বিক্ষোভে কর্মসূচিতে সামিল ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সল্টলেকে নিজের বাড়িতে থেকেই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করে বলেন, “রাজ্য সরকার করোনা নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না, রেশন নিয়ে রাজ্যে ব্যাপক দুর্নীতি চলছে, গরিবরা খাবার পাচ্ছেন না। এসবের প্রতিবাদ করলেই আমাদের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ। অথচ, পুলিশ যাদের কাছে মার খাচ্ছে, তাদের বাড়িতেই আবার ত্রাণ পৌঁছে দিচ্ছে। সম্প্রীতি যাত্রা করছে। আর আমাদের কর্মীরা উচিত কথা বলকে ফলস কেস দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধেও এফ আই আর করা হয়েছে”।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...