Saturday, March 14, 2026

মিটার দেখতে আসবে না কেউ! তবে বিদ্যুতের বিল আসবে কীভাবে

Date:

Share post:

করোনার দাপট চলছে ভারতে। এর জেরে চলছে লকডাউন। দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে দেশেরর অর্থনৈতিক অবস্থাও ভালো নয়।

তবে এবার কি সংক্রমনের আশঙ্কায় গ্রাহকদের বাড়িতে মিটারের রিডিং বন্ধ? প্রশ্ন উঠছে

বিদ্যুৎ দফতর সূত্রে খবর, রয়েছে সংক্রমণের আশঙ্কা। এই কারণে বাড়িতে বাড়িতে মিটার রিডিং-এর কাজ করা যাচ্ছে না। সেই কারণে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি গতবছরের ত্রৈমাসিকের বিদ্যুৎ খরচের পরিসংখ্যানের উপর ভিত্তি করে গড় বিল তৈরি করেছে।

এই প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, সংক্রমণ বাড়বে এই আশঙ্কায় বন্ধ রয়েছে মিটার রিডিং। চলছে লকডাউন। কারোর বাড়িতে বাড়িতে গিয়ে এই মুহূর্তে মিটার দেখা হচ্ছে না। তাই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে যখন মিটার রিডিং সম্ভব হবে, তখন আগের বিল এর অংক মিলিয়ে দেওয়া হবে। এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

সূত্রের খবর, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কথা অনুযায়ী, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের বিধিমতো সংক্রান্ত ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। লকডাউনের জন্যই লো এবং মিডিয়াম ভোল্টেজের গ্রাহকদের বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গ্রাহকরা অনলাইনে বা কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে নগদ চেকের মাধ্যমে বিল জমা করতে পারবেন।

শুধুমাত্র রাজ্য বিদ্যুৎ দফতর নয়, সিইএসসি-ও এমন পরিস্থিতিতে বন্ধ রেখেছে মিটার রিডিং নেওয়া।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...