Friday, June 12, 2026

কেন্দ্রীয় দলের দায়িত্বে থাকা ৬ BSF জওয়ান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

Date:

Share post:

সম্প্রতি, এ রাজ্যের করোনা পরিস্থিতি সরেজমিনে দেখতে এসেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। কলকাতায় এই দলের সদস্যরা ছিলেন বালিগঞ্জের গুরুসদয় দত্ত রোডে বিএসএফ সদর দরতরে। খুব স্বাভাবিকভাবেই তাঁদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিএসএফ জওয়ানরা। এবার তাঁদের মধ্যে থেকেই ৬ জন জওয়ান কোভিড-১৯ আক্রান্ত বলে জানা গিয়েছে। বিএসএফ সূত্রে খবর, যে ৬ জন জওয়ান করোনায় আক্রান্ত, তাঁদের মধ্যে ২ জন গাড়ির চালক এবং এক জন অপারেটার রয়েছেন।

আক্রান্ত ওই জওয়ানদের এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সংস্পর্শে থাকা আরও ৫০ জন জওয়ানকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় সপ্তাহখানেক শহর ও রাজ্যের বিভিন্ন প্রান্ত, হাসপাতাল এবং মৃত ও আক্রান্তদের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। এই জওয়ান এবং চালকরাও বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় দলের সদস্যদের সঙ্গে ছিলেন।

এরপর গত সোমবারই ওই দল দিল্লি ফিরে যায়। আর ওইদিনই কেন্দ্রীয় দলের পরিষেবা দেওয়া পাইলটের করোনা পজিটিভ ধরা পড়ে। পরে বাকিদেরও পরীক্ষা করা হয়। আর তাঁদের মধ্যে থেকেই ৬ জনের পরীক্ষার ফল পজেটিভ আসে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...