Thursday, June 11, 2026

মঙ্গলবারের পর বুধবার ফের পড়ল সোনার দাম

Date:

Share post:

ফের পড়ল সোনার দাম। এমসিএক্স সূচকে জুন গোল্ডের দর অনুযায়ী প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১০০ টাকা পড়ার ফলে দাঁড়িয়েছে ৪৫,৬৫০ টাকা। এর আগে মঙ্গলবারেও সোনার দামের পতন হয়। তবে এদিন দাম বেড়েছে রুপোর।

০.৫% দাম চড়ার ফলে প্রতি এককেজি রুপোর দাম যাচ্ছে ৪২,১৩৪ টাকা।

একই সঙ্গে আন্তর্জাতিক বাজারেও সোনার দামের পতন হয়েছে। স্পট গোল্ড ০.১% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১,৭০৪.৮৮ ডলার। পাশাপাশি, এ দিন রুপোর দাম ০.১% পতনের জেরে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১৫.০১ ডলার।

কোটাক সিকিউরিটি জানিয়েছে, সোনার দাম আউন্স প্রতি আউন্স ১,৭০০ ডলারের কাছাকাছি রয়েছে। জানা গিয়েছে, আমেরিকা-চিন সম্পর্কের অবনতি, বিশ্বজুড়ে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ, বিশ্বের প্রধান ব্যাঙ্কগুলির আর্থিক নীতি শিথিল করায় সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...