Friday, April 3, 2026

“পিপিই পরে কাজ করা সমস্যার,” করোনা চিকিৎসায় নিযুক্ত জানালেন নিজের অভিজ্ঞতা

Date:

Share post:

করোনা মোকাবিলায় দিনরাত এক করে লড়াই করছে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। তাঁদের সুরক্ষার জন্য বাধ্যতামূলকভাবে পিপিই পরতে হচ্ছে। অপ্রতুল পিপিই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু এই পিপিই পরে কাজ করার অভিজ্ঞতা কেমন তা জানাচ্ছেন এক নার্স। মহারাষ্ট্রের নাগপুরের এক হাসপাতালে কোভিড ওয়ার্ডে কাজ করছেন রাধিকা ভিনচুরকর।

গত একমাস ধরে একটানা রোগীদের শুশ্রূষা করে বাড়ি ফিরেছেন তিনি। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শুধু কোভিড ওয়ার্ডে নয়, “হাসপাতালে থাকাকালীন সব সময় পিপিই পরতে হয়। যা পরে কাজ করা অত্যন্ত চাপের। এদিকে সংক্রমণের ভয়ে তা খুলে রাখা যাবে না। একবার ব্যবহার করার পর ওই পিপিই নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হয়। আবার করোনা রোগীদের সঙ্গে কাজ করাও খুব কঠিন। যেসব রোগীর অবস্থা তুলনামূলকভাবে ভালো তারা মনে করেন তাদের অহেতুক হাসপাতালে রাখা হচ্ছে। বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে হয় নার্সদের। এই সবকিছুই সামলাতে হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে। “

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...