Friday, June 26, 2026

মাল্যদানের মাধ্যমে পঁচিশে বৈশাখ পালনের সিদ্ধান্ত রবীন্দ্রভারতীতে, হচ্ছে না সাংস্কৃতিক অনুষ্ঠান

Date:

Share post:

করোনার কোপ এবার রবীন্দ্র জয়ন্তীতে। করোনা আবহে বাড়িতে বসেই রবীন্দ্রপ্রেমীদের সারতে হবে কবিপ্রণাম৷ পঁচিশে বৈশাখ উপলক্ষ্যে হবে না জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রভাতী অনুষ্ঠানও।

প্রতিবছর পঁচিশে বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রবি ঠাকুরের জন্ম ভিটে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। একইভাবে শান্তিনিকেতনেও অনুষ্ঠিত হয় রবীন্দ্রজয়ন্তী।রবীন্দ্রস্মৃতিবিজড়িত ভবনগুলিতে এই সময় বিশেষ জনসমাগম দেখা যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয় সেই অনুষ্ঠান। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানান, “অন্য বছর যেভাবে পঁচিশে বৈশাখের অনুষ্ঠান হয়েছে এবছর সেভাবে অনুষ্ঠান করা সম্ভব না। করোনা পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্র যে নির্দেশ দিয়েছে তা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক করা হয়েছে কবিগুরুকে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। তবে একসঙ্গে নয়। পঁচিশে বৈশাখে বিশ্ববিদ্যালয়ের হাতেগোনা কয়েকজন আলাদা আলাদা ভাবে এগিয়ে শ্রদ্ধা জানাবেন।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...