Thursday, May 28, 2026

বন্ধ সমস্ত দোকানপাট, মিলবে ওষুধ আর দুধ

Date:

Share post:

দেশের প্রত্যেকটা রাজ্যে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চেষ্টা করেও দমন করা যাচ্ছে না এই মারণ ভাইরাসকে। তবে স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করেছে, ক্রমশই কমছে করোনা আক্রান্তের সংখ্যা। আহমেদাবাদে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০০০। এবং মৃতের সংখ্যা আড়াইশোর বেশি।

আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ার ফলেই বৃহস্পতিবার থেকে আহমেদাবাদের সমস্ত দোকান। শুধুমাত্র ওষুধের দোকান এবং যেসব দোকানে দুধ পাওয়া যাচ্ছে সেইসবই খোলা থাকবে। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেখানকার প্রশাসন।

আহমেদাবাদ শহরের মিউনিসিপাল কমিশনার মুকেশ কুমার নোটিস দিয়ে জানিয়েছেন, ৭ তারিখ মধ্যরাত থেকে ১৫ মে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত সবজির বাজার, ফলের দোকান, মুদি দোকান ও অন্যান্য দোকানও।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...