Wednesday, April 8, 2026

রহস্যজনক মৃত্যু পিটসবার্গের গবেষকের

Date:

Share post:

করোনাভাইরাস প্রতিষেধক নিয়ে গবেষণা করছিলেন তিনি। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বলেছে, ৩৭ বছর বয়সী গবেষক বিং লিউ নতুন এই ভাইরাস নিয়ে গবেষণা করছিলেন। গবেষণার পথে বেশ অনেকটা এগিয়েছিলেন তিনি।

তবে আত্মহত্যা না কি তাঁকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পিটসবার্গ পোস্ট গেজেটে প্রকাশিত তথ্য অনুযায়ী পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে হাও গু তাঁকে খুনের চেষ্টা করেন। তারপর আত্মহত্যা করেন লিউ। পোস্ট গেজেট সূত্রে খবর, লিউ পিটসবার্গের প্রায় ১৬ কিলোমিটার উত্তরে রস টাউনশিপ থাকতেন। কেন তাঁকে খুনের চেষ্টা করা হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, লিউ Sars-Cov-2 সংক্রমণ এবং তার জটিলতা নিয়ে কাজ শুরু করেছিলেন। তা প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। গবেষণা সংক্রান্ত কোনও সমস্যা না ব্যক্তিগত কারণে খুনের চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...