Wednesday, April 8, 2026

কলকাতায় করোনা পরীক্ষার ভুয়ো ল্যাবরেটরি সিল করলো পুলিশ

Date:

Share post:

কলকাতায় এবার খোঁজ মিলেছে ভুয়ো করোনা পরীক্ষাকেন্দ্রের। অভিযোগ,উত্তর কলকাতার ফুলবাগান থানা এলাকার একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ICMR-এর কোনও অনুমোদন ছাড়াই লালারসের পরীক্ষা চালাচ্ছে বেশ কিছুদিন ধরে৷ সেই খবর পেয়েই হানা দেয় ফুলবাগান থানার পুলিশ। এই সংস্থাটির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। একইসঙ্গে ১০ লক্ষ টাকা তাৎক্ষণিক জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়েছে পরীক্ষাগারটি। এই প্রথম এ রাজ্যে ধরা পড়লো ভুয়ো করোনা পরীক্ষাকেন্দ্র। করোনা পরীক্ষা করার জন্য সরকারি ও বেসরকারি সমস্ত পরীক্ষাগারের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR- এর ছাড়পত্র লাগে। অভিযুক্ত এই সংস্থার কাছে সেই ছাড়পত্র ছিল না বলে জানা গিয়েছে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তদন্তে নামে স্বাস্থ্য দফতর। পরীক্ষাগারটি সিল করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ১১টি সরকারি পরীক্ষাগার ও ৬টি বেসরকারি পরীক্ষাগারে করোনা পরীক্ষা হচ্ছে।

Related articles

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...