Tuesday, June 9, 2026

বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে কুয়োতে ঝাঁপ

Date:

Share post:

বিশাখাপত্তনমের গ্যাস দুর্ঘটনাকে সামনে রেখে বিপর্যয় মোকাবিলা টিমের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। সকাল এগারোটার বৈঠক চলে তিরিশ মিনিটের মতো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে ছিলেন। বিষাক্ত স্টাইরিন গ্যাস এলজি পলিমার্স কারখানা থেকে বের হওয়ার কারণেই এই দুর্ঘটনা। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে ফোন করে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন হলে কেন্দ্রকে জানানো হোক। তিনি দল পাঠাবেন। এদিকে বিশাখাপত্তনমের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে পুলিশ এবং নৌবাহিনীকে নামানো হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের তুলে এনে হাসপাতালে ভর্তি করছেন। জানা গিয়েছে, অনেকেই প্রাণ বাঁচাতে ভোররাতে কুয়োতেও ঝাঁপ দেন। কারখানার মালিককে এখনও গ্রেফতার করা হয়নি বলে খবর। রাষ্ট্রপতি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...