Sunday, May 17, 2026

”লাল জামা পরাটা কে!” অর্পিতাকে দেখে আদালত চত্বরে খুনসুঁটি পার্থর

Date:

Share post:

আগেও ভাইরাল হয়েছে জেলবন্দি অবস্থাতেই পার্থ-অর্পিতার অনস্ক্রিন প্রেম! রাজ্যের প্রাক্তন মন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর মেডিকেল সংক্রান্ত বিষয়ে সাবমিশন করছিলেন। সেই সময়েই কোর্টের ভিতরের স্ক্রিনে দেখা যায় পার্থ এবং অর্পিতাকে। স্ক্রিনেই চলল ‘খুলে-আম’ খুনসুটি। তখন অর্পিতার দিকে লাভ সাইন দেখান পার্থ। মুচকি হাসেন অর্পিতাও। আবার অর্পিতাকে দুষ্টুমি করে জিভ ভেঙান পার্থ চট্টোপাধ্যায়। হেসে হেসে লুটোপুটি অর্পিতা। আবার একসময় অর্পিতাকে কপট বকুনিও দেন পার্থ চট্টোপাধ্যায়।

বন্দিদশাতেও যে “অপা” প্রেম জমে ক্ষীর, আজ শুক্রবার ফের তা বোঝা গেল। এদিন আদালতে এসে পার্থ বলেন, “লাল জামা পরাটা কে!” এদিন পার্থ এবং অর্পিতার আদালতে হাজির করানো হয় এমনই প্রশ্ন শোনা যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর গলায়। এজলাসে যে জায়গায় অর্পিতা ছিলেন তার থেকে কিছুটা দূরে ছিলেন পার্থ। এজলাসের পিছনের দিকে দুই প্রান্তে। কিন্তু কোর্ট চলাকালীন বারবারই অর্পিতার দিকেই তাকিয়ে থাকতে দেখা যায় পার্থ চট্টোপাধ্যায়কে। অর্পিতা যেদিকে ছিলেন সেইদিকে তাকিয়ে, “পার্থ বলেন লাল জামা পরাটা কে?” প্রসঙ্গত, শুক্রবার লাল সালোয়ার কামিজ, হলুদ ওড়না পরে আদালতে এসেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়।

অন্যদিকে, অর্পিতা আদালত চত্বরে ঘনিষ্ঠ মহল জানতে চায় পার্থদাকে আপনার অবস্থার জন্য দোষী মনে হয়? হাল্কা হেসে অর্পিতা বলেন, কাকে আর দোষ দেব। সব চলছে, ঠিক আছে। জেল যাপন নিয়ে আক্ষেপ প্রকাশ করে অর্পিতা বলেন, জেলের জীবন আর কেমন হয়! তবে কে বা কোথা থেকে অর্পিতার বাড়িতে টাকা এল তা নিয়ে এখনও মুখে কুলুপ অর্পিতার।




 

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...