Saturday, June 27, 2026

ফুটপাতবাসীদের খাদ্যদ্রব্য বিতরণে রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম

Date:

Share post:

কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের উদ্যোগে এলাকার দুঃস্থ মানুষদের হাতে চাল, ডাল, আলু-সহ নানা ধরণের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল বৃহস্পতিবার। দক্ষিণ কলকাতার হাজরা, ভবানীপুর, বেলতলা-সহ বিভিন্ন এলাকায় বস্তিবাসী ও সাধারণ গরিব মানুষদের এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় মঠের পক্ষ থেকে।

ত্রাণ সামগ্রী বিলি নিয়ে গদাধর আশ্রমের অধ্যক্ষ স্বামী অমলাত্মানন্দ মহারাজ বলেন, “লকডাউনের জেরে বহু মানুষের রুটি-রুজি বন্ধ। এই সমস্ত গরিব মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ফুটপাতবাসী ও সাধারণ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে”।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...