Wednesday, June 17, 2026

“শিক্ষামন্ত্রী আমাদের বিষয়টা একটু দেখুন,” কাতর আবেদন টেট উত্তীর্ণদের

Date:

Share post:

একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে বেকারত্বের যন্ত্রণা। এই অবস্থায় শিক্ষামন্ত্রীর কাছে নিয়োগ সংক্রান্ত আবেদন চাকরিপ্রার্থীদের। লকডাউন পরবর্তী পরিস্থিতিতে প্রাথমিকে নিয়োগের আবেদন জানাচ্ছেন টেট উত্তীর্ণরা। ২০১৫ সালে প্রাথমিক টেট উত্তীর্ণ হন বহু সংখ্যক চাকরিপ্রার্থী। যোগ্যতার বিচারে এর মধ্যে অনেককেই যোগ করেছে রাজ্য সরকার। কিন্তু সে সময় যথাযথ প্রশিক্ষণ না থাকায় বাদের খাতায় চলে যায় বহু সংখ্যক চাকরিপ্রার্থী। সেই পরিস্থিতিতে ডি.এল.এড প্রশিক্ষণ নেন এক হাজারের বেশি চাকরিপ্রার্থী। অভিযোগ তার পরেও সরকারের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর মেলেনি। অন্যদিকে টেট পাস করলেও এখনও পর্যন্ত কোনও শংসাপত্র মেলেনি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

২০১৫ সালে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রিয়ব্রত দাস জানান, “চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণকে অগ্রাধিকার দেয় রাজ্য সরকার। এর পর ২০১৫-১৭, ২০১৬-১৮, ২০১৭-১৯ সালে প্রায় ১২০০ চাকরিপ্রার্থী ডি.এল.এড প্রশিক্ষণ নেন। ২০১৭ সালে প্রাথমিকে নিয়োগ হওয়ার পর শিক্ষামন্ত্রীর জানিয়েছিলেন, টেট পাস প্রার্থী প্রশিক্ষণ নিলে তাঁদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। এ বিষয়ে শিক্ষা দফতরে বারবার যোগাযোগ করলেও কোন সদুত্তর পাইনি। শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আমাদের বিষয়টা একটু দেখুন। চাকরিপ্রার্থীদের এই দুর্দশা কাটানোর আর্জি জানাচ্ছি।”

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...