Wednesday, February 25, 2026

৩৬ বছর আগে ভোপালে সেদিন কী হয়েছিল?

Date:

Share post:

ভোপাল গ্যাস দুর্ঘটনা এখনও দগদগে ঘা। কী হয়েছিল সেদিন?

১৯৮৪ সালের ভোপালের গ্যাস দুর্ঘটনার বিপর্যয়কে অনেকেই ইতিহাসের অন্ধকার দিন বলে ব্যাখ্যা করেন। ভারতের কলঙ্কিত শিল্প বিপর্যয় হিসেবে আখ্যা দেওয়া হয় এই ঘটনাকে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরের প্রাণকেন্দ্রে ছিল ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কারখানা, বর্তমানে যা এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড নামে পরিচিত। কীটনাশক কারখানা থেকে দুর্ঘটনাবশত ৪০ টন মিথাইল আইসোসায়ানেট (MIC) পরিবেশে ছড়িয়ে পড়ে এই বিপর্যয় ঘটে।

১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর ভোরে একটি ট্যাঙ্কে রাখা MIC অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ে এবং বাতাসের চেয়ে ভারী গ্যাস আকারে মাটি ঘেঁষে বের হয়ে আশেপাশের রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে। এতে তৎক্ষণাৎ হাজার হাজার ঘুমন্ত মানুষের মৃত্যু হয়। শহরের পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে এবং বহু লোক পালাতে গিয়ে পদপিষ্ট হন। ছড়িয়ে পড়া গ্যাসে আরও প্রায় দেড় লক্ষ থেকে ৬ লক্ষ লোক আক্রান্ত হন। পরবর্তী সময়ে এদের মধ্যে প্রায় ১৫ হাজার মানুষ মারা যান।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...