Friday, June 19, 2026

কলকাতার হাসপাতালেই মৃত্যু আন্দামানের বাঙালি অভিজিৎ সরকারের

Date:

Share post:

সুনামি কেড়েছিল ভবিষ্যৎ আর লকডাউন কেড়ে নিল শেষ দেখার সুযোগটুকুও। কিডনির অসুখ নিয়ে আন্দামান থেকে কলকাতায় এসেছিলেন। ইচ্ছা বলতে শুধু একটাই ছিল। ছেলের হাত ধরে আবার ফিরবেন। কিন্তু তা আর হলো না। পৃথিবী ছেড়ে চলে যেতে হল আন্দামানের বাসিন্দা অভিজিৎ সরকারকে।

কিডনির অসুখ নিয়ে এপ্রিল মাসে আন্দামান থেকে কলকাতায় এসেছিলেন। পাঁচ পাচটি হাসপাতাল ঘুরে মাথা গোঁজার ঠাঁই পান এস এস কে এম হাসপাতালে। ছেলের পরীক্ষা চলছিল, তাই পরিবার নিয়ে চিকিৎসা করাতে আসতে পারেননি তিনি। ক্রমশই অবস্থার অবনতি হতে থাকে। রোজ দেখাশোনা করতেন তাঁর শ্যালক ও মেসোমশাই।
আন্দামানে নিজেদের একটা ব্যবসা ছিল সরকার পরিবারের। কিন্তু সুনামি এসে সব তছনছ করে দিয়েছিল। এবার লকডাউন কেড়ে নিল শেষ দেখার সুযোগটুকু।
পোর্ট ব্লেয়ারের ছোট্ট দু’কামরার ঘরে বসে তাঁর স্ত্রী শম্পা ও ছেলে সাগ্নিক সরকার। চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁরা বুঝেছিলেন শেষ লড়াই শুরু হয়ে গিয়েছে। সেই আশঙ্কাই সত্যি হলো। বাবাকে হারিয়ে, সাগ্নিকের শুধু একটাই ইচ্ছা ছিল “বাবার শেষকৃত্য যেন যথাযথ ভাবে সম্মানের সাথে হয়।” সাগ্নিকের মামা শেষকৃত্য করেন।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...