Sunday, March 22, 2026

লকডাউন: কমছে দূষণ, কোচবিহারের তোর্সা নদীতে দেখা গেল বিলুপ্তপ্রায় শুশুক

Date:

Share post:

ফের কয়েক বছর পরে তোর্সায় দেখা মিলল শুশুকের। কোচবিহারের কালীঘাট অঞ্চলের তোর্সা ঘাট এলাকায় দেখা মেলে প্রাণীটির। খবর পেয়ে স্থানীয় মানুষ তোর্সা ঘাটে ভিড় জমাতে শুরু করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার ও শুক্রবার তোর্সা নদীর বুকে মাঝে মধ্যেই ভেসে উঠছে শুশুক। এক সঙ্গে বেশ কয়েকটি শুশুকের দেখাও মিলেছে।
প্রবীণ স্থানীয় বাসিন্দা শ্যাম বিশ্বাস জানান, “এই শুশুকগুলি বহু বছর আগে প্রতিদিন দেখা যেত তোর্সায়। সেই শুশুকগুলিকে ফের আজ দেখতে পেয়ে খুবই ভাল লাগছে”।

এবিষয় নিয়ে কোচবিহারের পরিবেশপ্রেমীরাও উচ্ছ্বসিত। বর্তমানে তোর্সা নদীর দূষণ কমেছে। সেই কারণে স্বতঃস্ফূর্ত ভাবে শুশুকের দল উজানমুখী হয়েছে। জয়গাঁ, হাসিমারা, সাঁতালি, পুন্ডিবাড়ি, ফাঁসিরঘাট,বলরামপুর, বালাভূত এলাকা জুড়ে ওই শুশুকরা রয়েছে। বছর কয়েক আগে এটা সমীক্ষা হয়েছে। এখন আর একটা পূর্ণাঙ্গ সমীক্ষা করা দরকার বলে মত পরিবেশবিদদের।

Related articles

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...