Monday, April 6, 2026

মত্ত অবস্থায় কন্যাসন্তানকে খুন, গণধোলাইয়ে মৃত্যু অভিযুক্ত বাবার

Date:

Share post:

মত্ত অবস্থায় নিজের ৫ মাসের কন্যাসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পরে গণধোলাইতে মৃত্যু হয় অভিযুক্তের। ঘটনাটি ঘটেছে দিনহাটার বড় নাচিনা ঘাট পাড় এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসাপাতলে চিকিৎসাধীন রয়েছেন ওই শিশুর মা।

দিনহাটা থানার পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ঘাট পাড় এলাকার বাসিন্দা কৃষ্ণ বর্মণ মত্ত অবস্থায় বাড়ি ফিরে তাঁর ৫ মাসের শিশুকন্যার উপরে চড়াও হন। বাধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন কৃষ্ণ। এলাকার বাসিন্দারা কৃষ্ণ বর্মণকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু ধারাল অস্ত্র নিয়ে প্রতিবেশীদের উপরেও চড়াও হন তিনি। পরে ক্ষুব্ধ এলাকাবাসী গণধোলাই দেয়।
খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ বিশাল বাহিনী গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই ৫ মাসের শিশুকন্যার মৃত্যু হয়। কৃষ্ণ বর্মণকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয়। তাঁর স্ত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। কেন এই আক্রমণ তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...