Saturday, June 27, 2026

এ বছর গরমের ছুটিতেও স্কুলে মিড ডে মিল দিতে হবে, কেন্দ্রের নির্দেশ রাজ্যগুলিকে

Date:

Share post:

করোনা-পরিস্থিতিতে পদ্ধতির বদল ঘটছে৷ এ বছরের গরমের ছুটিতেও স্কুল পড়ুয়াদের মিড ডে মিল দিতে হবে রাজ্যগুলিকে। করোনা প্রকোপের সময় ছোট ছোট পড়ুয়াদের রোগ প্রতিরোধের ক্ষমতা বা ইমিউনিটি ধরে রাখতেই এমন সিদ্ধান্ত বলে চিঠিতে বলেছে কেন্দ্র। সাধারণত গরম, শীত বা পুজোর সময়ের টানা ছুটির সময় মিড ডে মিল দেওয়া হয় না। স্কুল চালু থাকার দিনগুলিতেই একমাত্র রান্না করা খাবার দেওয়া হয় প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের। এবার করোনা আবহে পরিস্থিতি অন্যরকম। তাই গরমের ছুটিতেও দেওয়া হবে ‘মিড ডে মিল’৷ এক নির্দেশিকায় দেশের সব রাজ্যকে এ কথা জানালো কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ এই মন্ত্রকের ‘মিড ডে মিল বিভাগ’ সব রাজ্যকে জানিয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দু’দফায় খাদ্যসামগ্রী ইতিমধ্যেই রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। এরপরেও যদি অতিরিক্ত খাদ্যসামগ্রী প্রয়োজন হয়, তাহলে আগামী ৭ দিনের মধ্যে তা কেন্দ্রকে জানাতে হবে।

গ্রীষ্মকালে মিলের সামগ্রী বণ্টন কীভাবে করা হয়েছে, তার রিপোর্টও কেন্দ্রের কাছে পাঠাতে হবে রাজ্যগুলিকে।

কেন্দ্রের চিঠিতে রাজ্যগুলিকে বলা হয়েছে, গরমের ছুটি শুরু হওয়ার ৭ দিন আগে থেকে এই প্রক্রিয়া বাস্তবায়িত করার কাজ শুরু করে দিতে হবে। কীভাবে তা করা হচ্ছে, তার কর্মসূচি তৈরি করতে হবে রাজ্যগুলিকে। প্রয়োজনে তা কেন্দ্রকে জানাতে হবে। প্যাকেট করে শুকনো খাবার যদি দিতে হয়, তাহলে সেসব বাড়ি বাড়ি অথবা স্কুলে বিতরণ করতে হবে। এগুলি নেওয়ার জন্য কুপনের ব্যবস্থা করতে পারে রাজ্যগুলি। জেলাওয়াড়ি কত স্কুলে কতজন বাচ্চাকে গরমের ছুটিতে খাদ্যসামগ্রী দেওয়া হল, তার হিসেব পাঠাতে হবে দিল্লিতে।

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...