Monday, April 6, 2026

১৬ দিনে করোনামুক্ত ৩৩ জেলা : স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

করোনা সংক্রমণ রয়েছে দেশের ৩৯৭টি জেলায়। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২১৬টি এবং নতুন করে ১৫৩টি জেলায় গত এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সংক্রমণের খবর নেই। অর্থাৎ বর্তমানে ৩৬৯টি জেলা সংক্রমণ মুক্ত। ভারতে জেলার সংখ্যা ৭৩৬টি। তার মধ্যে ৩৬৯টি জেলায় সংক্রমণ নেই।

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল এদিন বলেন, দেশের ২১৬টি জেলায় সংক্রমণের কোনও ঘটনা ঘটেনি। অন্য জেলাগুলির মধ্যে ৪২টি জেলায় গত ২৮ দিন, ৩৯টি জেলায় গত ২১ দিন, ৩৬টি জেলায় গত ১৪ দিন ও ৪৬টি জেলায় গত ৭দিন ধরে নতুন কোনও সংক্রমণ হয়নি।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল ভারতে করোনা সংক্রমণ ছড়িয়েছে ৪৩০টি জেলায়। ১৬ দিন পরে স্বাস্থ্যমন্ত্রক জানালো ৩৩টি জেলা করোনামুক্ত হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...