Saturday, April 4, 2026

পরিযায়ীদের ফেরাতে অসহযোগিতা, মমতাকে চিঠি দিয়ে অভিযোগ অমিত শাহের

Date:

Share post:

অন্য রাজ্যে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার রেলের সঙ্গে সহযোগিতা করছে না। এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, বাংলার পরিযায়ী শ্রমিকরা বঞ্চনার শিকার। কারণ তাঁরা নিজের রাজ্যে ফিরতে চাইলেও বাংলার সরকার সহযোগিতা করছে না। পরিযায়ীদের শ্রমিক স্পেশাল ট্রেন বাংলায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। অমিত শাহের কথায়, লকডাউনের মধ্যেও ২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরানোর ব্যবস্থা করেছে কেন্দ্র। কিন্তু রাজ্য সরকার ট্রেন ঢুকতে বাধা দেওয়ায় শ্রমিকদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। অবিলম্বে ট্রেন ঢোকার অনুমতি দিতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...