Tuesday, June 23, 2026

করোনা আবহে পরীক্ষা, শিক্ষামন্ত্রী- উপাচার্য ভিডিও বৈঠক আজ

Date:

Share post:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-র নির্দেশিকা রাজ্য ইতিমধ্যেই পেয়েছে৷ সেই নির্দেশিকার ভিত্তিতে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নানা স্তরের পরীক্ষাসূচি ঠিক করতে আজ, শনিবার উপাচার্যদের সঙ্গে ভিডিও-বৈঠক করতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা সুরক্ষাবিধি মেনে কলেজে-কলেজে কী ভাবে পরীক্ষা নেওয়া যায়, তা ঠিক করাই আজকের বৈঠকে মূল আলোচ্য বলে জানা গিয়েছে৷ উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ ও UGC’র বিজ্ঞপ্তি পাওয়ার পর এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা স্নাতক ও স্নাতকোত্তরের সেমেস্টার এবং ফাইনাল-বর্ষের পরীক্ষার নির্ঘণ্ট নিয়ে তাঁদের মতামত রিপোর্ট আকারে বিকাশ ভবনে পাঠিয়েছেন। পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত কী হয়, সে বিষয়ে আজকের বৈঠকের গুরুত্ব অসীম৷ রাজ্যের ৫০০-র বেশি কলেজের অধ্যক্ষ ও ৮ লক্ষের কিছু বেশি পড়ুয়া এই বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে৷

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...