Sunday, June 14, 2026

লাল-হলুদে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রফিক!

Date:

Share post:

মহম্মদ রফিকের ইস্টবেঙ্গলে দ্বিতীয় ইনিংস শুরু করা শুধু সময়ের অপেক্ষা । এই লকডাউন পর্বে কিছুদিন আগে পর্যন্ত দলবদল নিয়ে কোনও খবর ছিল না ময়দানে।
মহম্মদ রফিকের লাল হলুদে ফেরা নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর, সেই গুঞ্জন সত্যি হতে চলেছে।
শেহনাজ সিং, কেভিন লোবো, বিকাশ জাইরুদের পর আরেক প্রাক্তনী মহম্মদ রফিককে কার্যত পাকা করার পথে লাল-হলুদ।
২০১৪-১৮ চার মরশুম ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঝমাঠের দায়িত্ব সামলেছেন রফিক। ইস্টবেঙ্গলে খেলার পাশাপাশি লোনে এটিকে’তে দু’টি মরশুম খেলেছিলেন তিনি। যারমধ্যে প্রথম মরশুমে আইএসএল ফাইনালে তাঁর গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। ২০১৬ তে লোনে কেরালা ব্লাস্টার্সের হয়েও আইএসএল খেলেন রফিক। এরপর ২০১৮ আই লিগ ছেড়ে পাকাপাকিভাবে মুম্বই সিটি এফসিতে যোগদান করেন তিনি। সেখান থেকেই ফের পুরনো ক্লাবে তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করার পথে রফিক।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...