Friday, June 26, 2026

অল্পের জন্য রক্ষা পেলেন রেললাইন ধরে হেঁটে আসা শ্রমিকরা

Date:

Share post:

ঔরঙ্গাবাদের রেল দুর্ঘটনার পর ফের একই চিত্র। এবার এই বাংলায়। অল্পের জন্য রক্ষা পেলেন পরিযায়ী শ্রমিকরা। বীরভূমের নলহাটির জগধারী ব্রিজের কাছের রেল লাইন ধরে হাঁটছিলেন পরিযায়ী শ্রমিকরা। এমারজেন্সি ব্রেক মেরে রেলের ইন্সপেকশন ভ্যান থামান চালক।

২০ জনের ওই পরিযায়ী শ্রমিকের দলের মধ্যে রয়েছে বেশ কিছু শিশু ও মহিলা। ওই শ্রমিকের দল ঝাড়খন্ডের বারহারওয়া থেকে বর্ধমানে চাষের কাজে গিয়েছিল। গত কয়েকদিন আগে তারা বর্ধমান থেকে ঝাড়খণ্ডের বারহারওয়ার নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। বর্ধমান থেকে তারাপীঠ রোড স্টেশন পর্যন্ত হেঁটে আসেন তাঁরা।

গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাতে রাস্তা ছেড়ে রেললাইনে ওঠে।
শুক্রবার দুপুর থেকে তারা রেল লাইন ধরে হাঁটতে থাকে। নলহাটির জগধারী ব্রিজের কাছে পৌঁছায় সেই সময় উল্টো দিক ইন্সপেকশন ভ্যান আসে। ইমারজেন্সি ব্রেক মেরে ইন্সপেকশন ভ্যান দাঁড় করায় চালক। ওই ভ্যান রেললাইন পরীক্ষার জন্য রামপুরহাট স্টেশন থেকে ঝাড়খন্ডের পাকুড় গিয়েছিল। ওই পরিযায়ী শ্রমিকদের আপাতত নলহাটিতে একটি আশ্রয়স্থলে রেখেছে বীরভূম জেলা প্রশাসন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...