Friday, June 26, 2026

করোনামুক্ত ! মাত্র ১৫ দিনের মধ্যেই বদলে গেল ত্রিপুরার দাবি

Date:

Share post:

এপ্রিল মাসের ২৩ তারিখ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজের রাজ্যকে করোনামুক্ত বলে ঘোষণা করেছিলেন। তারপর মাত্র ১৫ দিনের মধ্যেই বদলে গেল ত্রিপুরার চেহারা। এই ক’দিনের ব্যবধানে ত্রিপুরা আজ করোনা মুক্ত থেকে উত্তর-পূর্ব ভারতের সবথেকে বেশি করোনা সংক্রামিত রাজ্যে পরিণত হল।
প্রথম দফায় ত্রিপুরাতে মোট দুজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর ওই দুজন সংক্রামিত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। রাজ্যজুড়ে বইতে থাকে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রী ট্যুইটার হ্যান্ডেলে জানান, “ত্রিপুরা এখন করোনামুক্ত রাজ্য। দ্বিতীয় কেস ধরা পড়ার পরও আমরা করোনামুক্ত হতে পেরেছি। প্রথমজন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর দ্বিতীয়জন বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।”
কিন্তু এরপর এই মুখ্যমন্ত্রীই মে মাসের ৬ তারিখে জানালেন, রাজ্যে নতুন করে ২২ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। তিনি ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, “নতুন করে করোনায় সংক্রামিত ২২ জনের মধ্যে ১৮ জন পুরুষ, একজন মহিলা ও ৩ জন শিশু রয়েছে। শনাক্তদের বেশিরভাগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য। জানা গিয়েছে, করোনা সংক্রামিতদের ১৮ জন পুরুষই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৩৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ান। মহিলা ও শিশুরা এই জওয়ানদের পরিবারের সদস্য।”
ত্রিপুরার ধলাই জেলার ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে এই সংক্রামিতরা কর্মরত ছিলেন। গত শনিবার এই ব্যাটেলিয়নের দুজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। ঠিক তার পরদিনই আরো ১২ জনের শরীরে ধরা পড়ে করোনা সংক্রমণ। তারপর মঙ্গলবার আরও ১৩ জনের শরীরে ধরা পড়ে করোনা। রাজ্যে এখন মোট ৬২ জন করোনা সংক্রামিত, যাদের মধ্যে ৫৫ জনই বিএসএফ জওয়ান।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...