Tuesday, April 7, 2026

পাকিস্তানকে কড়া বার্তা দিতে পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন

Date:

Share post:

ভারতের নয়া স্ট্রাটেজি। পাকিস্তানকে হুমকি এবং চমকিতে রাখার জন্য এবার পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালুচিস্তান ও মুজাফ্ফরাবাদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া শুরু করল মৌসম ভবন। এবারের ঘুরিয়ে নয়, সরাসরি ইমরান খান সরকারকে বার্তা দিতে চাইছে নয়াদিল্লি। আর এই স্ট্র‍্যাটেজির মূলে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছিল তিন মাস আগে, ফেব্রুয়ারি মাসে। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর রাজিন্দর খান্নার অফিসের বৈঠকে ৩ফেব্রুয়ারি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবরা, ইন্টেলিজেন্স ব্যুরোর কর্তা ও বিদেশমন্ত্রকের সচিবরা। গত সপ্তাহে এই বিষয়টিতে সরকারি সিলমোহর পড়ার পর এবার পাক অধিকৃত কাশ্মীরের ওই তিন জায়গার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া শুরু করছে নয়াদিল্লি। লক্ষ্য একটাই পাকিস্তানকে বোঝানো ওই এলাকা ভারতের এলাকা। যে কোনও মূল্যে তার সার্বভৌমত্ব রক্ষা করবে নয়াদিল্লি। ইতিমধ্যে দূরদর্শনকে খবরের সময় পাক অধিকৃত কাশ্মীরের জায়গাগুলির আবহাওয়ার পূর্বাভাস দিতে বলা হয়েছে। বেশ কিছু বেসরকারি খবরের চ্যানেলেও ওই জায়গার আবহাওয়ার কথা জানানো হচ্ছে। আবহাওয়ার মানচিত্র দেখানোর সময় জম্মু-কাশ্মীরের পুরো এলাকাকে একসঙ্গে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে দূরদর্শনকে।

জম্মু-কাশ্মীরে বেআইনিভাবে দখল করে রাখা ৮৬ হাজার বর্গকিলোমিটার যে আদতে ভারতের, সেই বার্তাই দিতে চায় নয়াদিল্লি। আর একটি বার্তা দিতে চায় চিনকেও। এই পথেই পাক-চিনের ইকনমিক করিডোর রয়েছে। ব্যবসার জন্য বছর কয়েক আগে এই করিডোর ব্যবহার করতে চেয়ে চিন ভারতকে যুক্ত হতে বলে। কিন্তু ভারত আপত্তি জানায়। পাল্টা চিন জানায়, এই আপত্তির কারণে জম্মু কাশ্মীর নিয়ে সমস্যা কিছুতেই মিটবে না। তাই পরোক্ষে চিনকেও কড়া বার্তা দেওয়াও উদ্দেশ্য।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...