Sunday, April 5, 2026

তাঁর আবেদনেই বাংলার জন্য আটটি ট্রেন বরাদ্দ করেছেন অমিত শাহ: অধীর চৌধুরী

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি আবেদন করাতেই বাংলার জন্য আটটি ট্রেন বরাদ্দ করা হয়েছে। দাবি করলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তাঁর মতে, এই ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের বা ভিন রাজ্যে আটকে পড়া রাজ্যবাসীকে ফিরিয়ে আনা হবে। তবে অধীর এর মতে, আটটি ট্রেন পর্যাপ্ত নয়, আরও ট্রেনের প্রয়োজন হবে।

ভিন রাজ্যে আটকে থাকা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য আরও ৮টি ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, ” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পশ্চিমবঙ্গের দুরবস্থার কথা জানানোর পর, উনি বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দেন, যারফলে আরও ৮টি ট্রেন মুখ্যমন্ত্রী রাজ্যে ঢোকার অনুমতি দেন, কিন্তু যে পরিমাণ পরিযায়ী বাইরে আছেন, সে তুলনায় ৮টি ট্রেন কিছুই নয়। আরও ট্রেনের দাবি করছি”।

এরপর অভিযোগের দুটি অধীর চৌধুরী বলেন, “আমরা বাংলার পরিযায়ী মানুষদের যে তালিকা তৈরি করেছিলাম তা সব রাজ্যগুলোকে দিয়েছি, বাংলার মুখ্যমন্ত্রীকেও পাঠিয়েছি।
ট্রেন পর্যাপ্ত, ট্রেনের কোনও কমতি নেই। শুধু ট্রেন পশ্চিমবঙ্গে ঢোকার অনুমতি দিলেই তাঁরা সবাই ঘরে ফিরতে পারবেন”।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...