Tuesday, June 9, 2026

আজকাল: শাস্তিপ্রাপ্তদের পাশে কর্মী, বহু প্রাক্তনী

Date:

Share post:

আজকাল পত্রিকা ঘিরে জট চলছেই।

বেতন কাটার বিরুদ্ধে আন্দোলনকারী কয়েকজনকে সাসপেন্ডের খবর শুনে তাদের পাশে দাঁড়াচ্ছেন বাকিরা।
ইউনিয়ন সম্পাদক দেবাশিস দত্ত বলেন,” বহু কর্মী ও প্রাক্তনী যোগাযোগ করে বলছেন এই খবর যদি সত্যি হয়, সাসপেনশনের জন্য বেতন কমানো হয়, তাহলে আমরা এঁদের পাশে সাধ্যমত থাকব।”

দেবাশিস বলেন,” চলতি সঙ্কটে আর্থিক চাপ আছে ঠিক। কিন্তু অন্য হাউসের সঙ্গে আজকালের তফাৎ অনেক। আজকালে কর্মীদের উপর কোপ দেওয়া এড়ানো সম্ভব। করোনা আবহের সঙ্গে আজকালকে মিশিয়ে গুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিকল্প প্যাকেজ ম্যানেজমেন্টের সামনে রাখতে চাই। অশোক দাশগুপ্ত আর সত্যম রায়চৌধুরী স্বীকৃত ইউনিয়নকে একটু সময় দিলেই বৈঠক ফলপ্রসূ হবে। তার বদলে অমানবিক নীতি ও দমনপীড়ন চলছে। এটা কাম্য নয়।”

এদিকে জানা গেছে সম্পাদক অশোক দাশগুপ্ত এই পরিস্থিতিতে ইস্তফার কথা ভেবেছেন। সত্যমবাবুর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে করোনার অস্থিরতা কাটলে অশোকবাবু সরে যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। যদিও সত্যমবাবুর শিবির তাতে সাড়া দিচ্ছেন না। কারণ শাসকশিবিরকে ঠিক রাখতে অশোকবাবুর বিজেপিবিরোধী কলমের গুরুত্ব আছে। কর্তৃপক্ষ সূত্রের খবর, এসব জল্পনা সাময়িক। কোথাও কোনো রদবদল হবে না। ইউনিয়নের সমস্যাও নিয়ন্ত্রণে চলে আসছে।

ইউনিয়নের প্রশ্ন, যুগে যুগে সরকারপন্থী হওয়ার সব সুযোগ নিয়ে, মাঝেমধ্যেই সঙ্কটের ইস্যুতে বহু ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েও আজকালে এই আর্থিক সমস্যা কাটে না কেন? গলদ কোথায়? সরকার জমি দেয়। সেই জমি অন্য কাজে ব্যবহার করা হয়। তারপরেও সঙ্কটের গল্পে কর্মীদের বেতনে হাত পড়ে। তাহলে বারবার যার বা যাদের হাতে এই ঘটনা ঘটছে, তাদের হাতে আজকাল কতটা নিরাপদ? কারণ যত সাহায্যই আসুক, আবার তো একই গল্প আসবে। বস্তুত সত্যমবাবুর ঘনিষ্ঠমহলও আজকালে বিনিয়োগের ক্ষেত্রে এই বিষয়টি সত্যমবাবুর নজরে এনেছিল বলে খবর।

কর্মী ইউনিয়ন কোনো সংঘাত চায় না। তারা মনে করে আজকালের যা সম্পদ ও আর্থিক কাঠামো, তাতে বিকল্প পদ্ধতিতে কর্মীদের উপর কোপ ছাড়াই করোনাসংকটের মোকাবিলা করা যেত।

কর্তৃপক্ষ সূত্রের খবর, তাঁরা এখন বেতন কাটলেও ভবিষ্যতে তা পুষিয়ে দেওয়া যায় কি না, খতিয়ে দেখছেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...