Wednesday, March 11, 2026

ডায়মন্ড হারবারে ত্রাণ শিবিরেই ফুটফুটে সদ্যোজাতর জন্ম দিলেন পরিযায়ী প্রসূতি! পাশে প্রশাসন

Date:

Share post:

ত্রাণ শিবিরে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এক পরিযায়ী প্রসূতি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার গভর্নমেন্ট আই টি আই কলেজ রিলিফ ক্যাম্পের ঘটনা। গত ২৬ এপ্রিল পূর্ব মেদিনীপুর থেকে পরিযায়ী শ্রমিকদের ২২ জনের একটি দল ডায়মন্ড হারবার হাওয়া ভাটাতে চলে আসেন! বিষয়টি প্রশাসনের নজরে আসলে ওই পরিযায়ী শ্রমিকদের ডায়মন্ড হারবার গভঃ আই টি আই কলেজের রিলিফ ক্যাম্পে রাখার ব্যবস্থা হয়!

পরিযায়ী শ্রমিকদের মধ্যে পুরুষ-সহ শিশু ও মহিলারাও ছিলেন! এদের মধ্যে এক মহিলা গর্ভবতী ছিলেন! ত্রাণ শিবিরে থাকতে থাকতেই গত ৩ মে ওই গর্ভবতী মহিলা প্রসব বেদনা শুরু হয়। তখনই প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করলে তিনি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন! বর্তমানে ওই প্রসূতি আমিনারা বিবি ও তাঁর সদ্যোজাত সন্তান সুস্থ অবস্থায় ডায়মন্ড হারবার রিলিফ ক্যাম্পে রয়েছেন!

ত্রাণ শিবিরে প্রসূতির সন্তান জন্ম দেওয়ার খবর পেয়ে ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা ওই মহিলা ও তাঁর সদ্যোজাত সন্তানকেকে দেখতে রিলিফ ক্যাম্পে যান। এবং পুষ্টি উপাদান-সহ নতুন জামা কাপড় দেন ওই সদ্যোজাত শিশু ও প্রসূতি-সহ বাকি পরিযায়ী শ্রমিকদের!!

পাশাপাশি, ডায়মন্ড হারবার লালপোল বন্ধু মহলের সদস্যরা আটকে পড়া শ্রমিকদেরকে শুকনো খাবার-সহ নানান সামগ্রী প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় উত্তর ২৪ পরগনা জেলার মিনাখা ও সন্দেশখালিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি। এবং তাঁদেরকে খুবই শীঘ্রই বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...