Friday, June 26, 2026

বাড়ি ফেরার টান: ট্রেনের পরে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকদের

Date:

Share post:

ফের বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকদের। মালগাড়ি দুর্ঘটনার পরে এবার ট্রাক উল্টে মৃত্যু হয় পাঁচ পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ নরসিংহপুরের কাছে। আহত হয়েছেন ১১ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। হায়দরাবাদ থেকে আগরায় যাচ্ছিল ট্রাকটি। দুর্ঘটনায় মৃত ও আহত সবারই কোভিড পরীক্ষা হবে বলে স্থানীয় স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

তেলঙ্গানার হায়দরাবাদ থেকে একটি আম বোঝাই ট্রাক যাচ্ছিল উত্তরপ্রদেশের আগরায়। সেই ট্রাকে চড়েই বাড়ির পথে রওনা দিয়েছিলেন ১৫ জন পরিযায়ী শ্রমিক। এ ছাড়াও ছিলেন দুই চালক ও এক জন খালাসি। রবিবার সকালে, মধ্যপ্রদেশের নরসিংহপুরের কাছে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৮ জনের মধ্যে পাঁচ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁদের জব্বলপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে একজন গত তিন দিন ধরে সর্দি ও কাশিতে ভুগছেন। তাই মৃত ও আহতদের সবারই নমুনা সংগ্রহ করে করোনার পরীক্ষার জন্য পাঠানো হবে বলে খবর।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...