Monday, April 6, 2026

করোনায় কলকাতায় এই প্রথম মৃত্যু হল আইনজীবীর

Date:

Share post:

রাজ্যে এই প্রথম করোনায় মৃত্যু হল এক আইনজীবীর। রবিবার আলিপুর হাইকোর্টের আইনজীবী গোবিন্দ পালের মৃত্যু হল করোনায়। বালিগঞ্জের কাঁকুলিয়াতে তাঁর বাড়ি। ৫১ বছরের গোবিন্দ পালকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর, শ্বাসকষ্ট উপসর্গ ছিল। ভর্তির একসপ্তাহ আগে থেকে সর্দি জ্বর ছিল এবং এক চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। তার পরামর্শেই তিনি কোয়ারান্টাইনে থাকা শুরু করেন। কিন্তু বৃহস্পতিবার অবস্থার বাড়াবাড়ি হলে হাসপাতালে ভর্তি হন। শনিবার দুপুরে শারীরিক অবস্থা আরও খারাপ হয়। আজ, রবিবার, সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবার বাঙুর হাসপাতালের আইসোলেশন রয়েছে। গোবিন্দ পালের পুরনো কোনও রোগ ছিল না। আলিপুর কোর্টে তিনি ফৌজদারি মামলা লড়তেন। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্য ছিলেন। ৯০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর এবং আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়ের পরিচিত ছিলেন। তিনি বলেন, বার কাউন্সিলের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে কয়েকবার লালবাজারে গিয়েছিলেন গোবিন্দবাবু।কয়েকজন পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করেছিলেন। ফলে যাদের সঙ্গে দেখা করেছিলেন, তাদের চিহ্নিত করা হচ্ছে।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...