Saturday, June 27, 2026

সেলফি তুলতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু দম্পতির

Date:

Share post:

সেলফির নেশায় ফের মৃত্যু। সেলফি তুলতে স্বামীর সঙ্গে নদীর ধারে বেড়াতে গিয়েছিলেন স্ত্রী। সেটাই কাল হলো। লকডাউনের মধ্যেই অকালে চলে গেল দুটো প্রাণ।

ঘটনা কর্নাটকের সকলেশপুর জেলার। হেমাবতী নদীতে বেড়াতে যান ক্রতিকা ও আর্থেশ। মাত্র দু’মাস আগে বিয়ে হয়েছে তাঁদের। বেঙ্গালুরুর একটি বেসরকারি ফার্মে কাজ করতেন আর্থেশ। লকডাউনের আগে স্ত্রী’কে নিয়ে তাঁর বাপের বাড়িতে যান তিনি। শনিবার সেখান থেকেই একটি মোটর সাইকেলে চড়ে হেমাবতীর ধারে যান স্বামী-স্ত্রী। সেলফি তুলতে গিয়ে একেবারে নদীর ধারে চলে যান। সেলফি তুলতে গিয়েই ঘটল বিপত্তি। ঘটনাস্থল থেকে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...