Saturday, June 27, 2026

সব রাজ্যের শীর্ষ কর্তাদের সঙ্গে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের বৈঠক

Date:

Share post:

রাজ্য ও মুখ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবে রাজীব গৌবা।
বাইরে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে প্রতিটি রাজ্যের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাজীব গৌবা।লকডাউনে ছাড় দেওয়া নিয়ে রাজ্যগুলির মনোভাব জানতে, প্রতিটি রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবের সঙ্গে তিনি এই বৈঠক করেন ।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । রবিবার তা ২ হাজার ছাড়িয়েছে । অথচ অনির্দিষ্টকাল লকডাউন করে থাকা ভারতের মতো শ্রমনিবিড় দেশে কার্যত অসম্ভব। ইতিমধ্যেই বহু মানুষ কর্মচ্যুতির মুখে। দেশের অর্থনীতির উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক করা এবং সতর্কতা বজায় রাখার মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখা হবে তা নিয়েও এই বৈঠকে আলোচনা হয় ।
কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব জানান, এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের ফেরাতে
৩৫০ টিরও বেশি ‘শ্রমিক স্পেশাল ট্রেন’ রেলপথে চালানো হয়েছে। এর মাধ্যমে সাড়ে ৩ লক্ষ পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরা সম্ভব। এই বিষয়ে কেন্দ্র-রাজ্য সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
তিনি বলেন, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত।
কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব জানান, করোনা নিয়ে রাজ্যগুলির পরিস্থিতি বলেছে যে কোভিড-১৯ থেকে বাঁচতে সুরক্ষার প্রয়োজন হলেও অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলি ধীরে ধীরে বাড়ানো দরকার।
ক্যাবিনেট সচিব ‘বন্দে ভারত মিশন ‘-এর আওতায় বিদেশ থেকে ভারতীয়দের প্রত্যাবর্তনে রাজ্যগুলির সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন।
প্রসঙ্গত, আগামিকাল দুপুর ৩টেয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে ক্যাবিনেট সচিবের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...