Saturday, June 27, 2026

দেশিয় প্রযুক্তিতে কোভিড টিকা বানাতে হাত মেলাল আইসিএমআর ও ভারত বায়োটেক

Date:

Share post:

বিশ্বের বিভিন্ন দেশের মত ভারতেও সরকারি উদ্যোগে কোভিড-১৯ টিকা বানানোর প্রস্তুতি শুরু হল। দেশিয় প্রযুক্তিতে বানানো টিকা যাতে ভারতের আমজনতাকে কম খরচে করোনা প্রতিষেধক হিসাবে দেওয়া যায় সেই লক্ষ্যে গবেষণা শুরু হয়েছে। এজন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ হাত মিলিয়েছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে। আইসিএমআর-এর অধীনস্থ পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণাগারে তৈরি কোভিড-19-এর স্ট্রেন তুলে দেওয়া হয়েছে ভারত বায়োটেকের হাতে। গবেষণার জন্য প্রয়োজনীয় রাসায়নিকের জোগান থেকে শুরু করে প্রাণী ও মানুষের উপর পরীক্ষানিরীক্ষার জন্য সরকারি স্তরে দ্রুত অনুমতি, সবক্ষেত্রেই গবেষণাকারী সংস্থাকে সাহায্য করবে আইসিএমআর। ভারতে তৈরি কোভিড টিকা সফল হলে তা করোনা মোকাবিলায় কয়েক কদম এগিয়ে দেবে আমাদের দেশকে।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...