Saturday, June 27, 2026

কারোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

Date:

Share post:

লকডাউন পর্যবক্ষেণে বাংলায় কেন্দ্রীয় দলের আসা নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর শেষ না হতেই ফের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। আগের বার কেন্দ্রীয় দলের পর্যবক্ষেণ নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছিল রাজ্যের শাসকদল ও বিজেপি। সেই বাগযুদ্ধ গড়িয়েছে রাজভবন-নবান্ন পত্রাঘাত পর্যন্ত। সেই প্রেক্ষাপটে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে খবর, ২০টি দল তৈরি করা হয়েছে।

কোথায় কোথায় যাবে তারা?

•দেশের ২০টি জেলায় যাবে কেন্দ্রীয় দল

•যেখানে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খবর মিলেছে, সেখানে পর্যবক্ষেণ হবে

•২০টি জেলার মধ্যে তালিকার ১৫ নম্বরে নাম রয়েছে কলকাতার

•তালিকার ১ নম্বরে রয়েছে মুম্বই, ২ নম্বরে আহমেদাবাদ, ৩ নম্বরে দক্ষিণ পূর্ব দিল্লি, ৪-এ ইন্দোর, ৫-এ পুণে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ২০টি জেলায় যেসব কনটেইনমেন্ট জোন রয়েছে, সেখানে নিয়ম আরও কঠোর ভাবে কার্যকর করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে সাহায্য করবে কেন্দ্রীয় দল।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...