Monday, April 6, 2026

‘দিদিকে বলো’য় ফোন, আসানসোলের অদ্রিজার জীবনের চাকা ঘুরে গেল

Date:

Share post:

দিদিকে বলোয় ফোন। আর সুরাহা প্রায় সঙ্গে সঙ্গে। আসানসোলের অদ্রিজা বলছেন, আমি চির কৃতজ্ঞ থাকব মুখ্যমন্ত্রীর কাছে।

দশম শ্রেণির অদ্রিজা মেয়েদের অনূর্দ্ধ ১৭ দলের গোলকিপার। কিন্তু নুন আনতে পান্তা ফুরোয় তার পরিবারের। পুষ্টির খাবার মোটেও জোটে না। বাবা ঠিকদারের অধীনে অল্প বেতনের চাকুরে। তিন মেয়ে। তিনি বার্নপুরে থাকেন দুই মেয়েকে নিয়ে। আর অদ্রিজা থাকে রূপনারায়ণপুরে। দিদিমার সঙ্গে। পরিবারের অবস্থার কারণে ভাল খাবার জুটত না। তাই “দিদিকে বলো”তে সোজা ফোন করেছিল অদ্রিজা। আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু মোটেও ভাবতেই পারেনি তারা। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। অরূপ নির্দেশ দেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে। মেয়র রূপনারায়ণপুরে গিয়ে অদ্রিজার সঙ্গে দেখা করে সাহায্য তুলে দেন। ভবিষ্যতে সাহায্যের কথাও জানান।

ইতিমধ্যে অদ্রিজা গোয়ায় জাতীয় দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে ফিরেছে। দশম শ্রেণির পড়ুয়া বলছে, খেলার জন্য যে পুষ্টিকর খাবার দরকার ছিল তা পেতাম না। মুখ্যমন্ত্রী সাহায্য করছেন। আমি কৃতজ্ঞ।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...